নারী দিবস: কেন এবং কীভাবে শুরু হয়েছিল?

 লাইফস্টাইল ডেস্ক:

আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি পালিত হয়। তবে, এই দিবসটি কেন পালিত হয়, কী থেকে এর শুরু, এবং কেন ৮ মার্চ তারিখটি বেছে নেওয়া হয়েছে—এসব বিষয় অনেকের জন্য অজানা। বিশেষ এই দিনে, চলুন জেনে নিই দিবসটির বিস্তারিত ইতিহাস। দিবস পালনের কারণ ১৮৫৭ সালের ৮ মার্চ, যুক্তরাষ্ট্রের একটি সেলাই কারখানায় নারী শ্রমিকরা ভোটাধিকারসহ তাদের মর্যাদার অধিকার সংক্রান্ত বেশ কিছু দাবিতে আন্দোলন করেন। ওই সময়ে পুলিশ তাদের ওপর নির্যাতন চালায়। ১৯১০ সালে, জার্মান নারী নেত্রী ক্লারা জেটকিন এ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। ১৯১১ সালে প্রথম বেসরকারিভাবে বিভিন্ন দেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। দীর্ঘ ৭৩ বছর পর, ১৯৮৪ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকে, জাতিসংঘের সদস্য দেশগুলো সরকারিভাবে দিনটি পালন করছে। বাংলাদেশে নারী দিবসের শুরু জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকে। এ দিনটি নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারে উদ্যাপিত হয়। ৮ মার্চ কেন এ দিবস? যখন ক্লারা জেটকিন আন্তর্জাতিক নারী দিবসের ধারণাটি প্রস্তাব করেন, তখন তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। তবে পরে বিভিন্ন দেশের উদ্যোগে ৮ মার্চকে চূড়ান্ত তারিখ হিসেবে গ্রহণ করা হয়।