লায়ন্স ক্লাবের মাধ্যমে সেবা সম্প্রসারণ করতে চান লায়ন সাইফুল ইসলাম সোহেল এমজেএফ

নিজস্ব প্রতিবেদক::ঢাকা ।।

গতকাল (৮ মার্চ, শনিবার) রাজধানীর আঁগারগাও পর্যটন কর্পোরেশন এর হলরুমে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকদের উদ্দেশ্য ছিল সেবা, মানবিক সহায়তা ও কমিউনিটি উন্নয়ন। অতিথি  গ্রুপের চেয়ারম্যান, ঢাকা গুলশান অতিথি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও ফিলাফ (একটি মানবাধিকার সংস্থা) এর  চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল এমজেএফ বলেন, “আমাদের লক্ষ্য ছিল সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য গড়ে তোলা। এই ইফতার পার্টির মাধ্যমে আমরা একে অপরকে সহায়তা করার মানসিকতা তৈরি করতে চাই।" তিনি আরও বলেন, পৃথিবীর সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ফাউন্ডেশনের মুল উদ্যোগের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে চাই। উক্ত অনুষ্ঠানে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ এর গভর্ণর লায়ন সাব্বির মোহাম্মদ সায়েম, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিঃ এর পরিচালক ও পিডিজি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুর রহমান আজাদ পিএমজেএফ সহ অতিথি গ্রুপের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ও লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এতিম খানার ছাত্রদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।