অতিথি গ্রুপের উদ্যোগে এতিমখানায় ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা ।।

গতকাল (৮ মার্চ, শনিবার) অতিথি গ্রুপের উদ্যোগে রাজধানীর আগারগাঁওস্থ  ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এতিম খানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অতিথি  গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল এমজেএফ, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ এর গভর্ণর লায়ন সাব্বির মোহাম্মদ সায়েমসহ উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন। অন্যান্যের মধ্যে অতিথি সিটি এন্ড রিসোর্ট লিঃ এর পরিচালক ও পিডিজি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুর রহমান আজাদ পিএমজেএফ সহ অতিথি গ্রুপের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।