চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অতিথি লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা সম্মেলন সফলভাবে সম্পন্ন
অতিথি নিউজ ডেস্ক :
ঢাকা,২০এপ্রিল:
গতকাল ১৯শে এপ্রিল, শনিবার, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো অতিথি লিমিটেডের ঈদ পূর্ণমিলনী ও উদ্যোক্তা সম্মেলন ২০২৫। এ উপলক্ষে সারাদেশ থেকে প্রায় ৬,০০০ উদ্যোক্তা ও অতিথির উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের পরিচালক প্রশাসন লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চার্টার্ড প্রেসিডেন্ট এবং পজিটিভ হেলথ এডুকেশন লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাপ)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রাক্তন সচিব (ক্যাবিনেট ডিভিশন) এস ওয়াই খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অতিথি সিটি এন্ড রিসোর্টের পরিচালক আলী আহমেদ মাহমুদ, এবং লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির ভাইস প্রেসিডেন্ট ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লায়ন আফিয়া কনক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফডিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অতিথি লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও অতিথি ওভারসিজ লিমিটেডের পরিচালক আব্দুল হান্নান, অতিথি সিটি এন্ড রিসোর্টের চেয়ারম্যান এস এম শাহীন এবং পরিচালক ও সাবেক লায়ন্স গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে ছিলেন সাবেক ডিআইজি ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লায়ন আব্দুল জলিল মন্ডল এবং অতিথি লিমিটেডের পরিচালক লায়ন নুরনবী মৃধা।
উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানের দুইটি সেশনে অতিথি লিমিটেডের এ্যাসিসট্যান্ট ডিরেক্টর,সিনিয়র জিএম, জিএম এন্ড ডিজিএম সহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এই আয়োজন উদ্যোক্তাদের জন্য একটি মিলনমেলা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে বলে মত দেন উপস্থিত বক্তারা।