এই ম্যাক্সওয়েলকে থামাবে কে
খেলা ডেস্ক
সে ম্যাচে রীতিমতো (ক্র্যাম্প) এক পায়ে দাঁড়িয়ে ১২৮ বলে ২১ চার, ১০ ছক্কায় করেছিলেন ২০১! সুইপ, রিভার্স সুইপ, ফ্লিক, স্ম্যাশ—তাঁর মন যখন যা চেয়েছে, সেভাবেই করেছেন। মাংসপেশির টান নিয়ে যতই ব্যথায় কাতর হয়েছেন, আফগান বোলারদের ব্যথা আরও কয়েক গুণ বাড়িয়েছেন।
সেদিন ম্যাক্সওয়েল-প্যাট কামিন্স অষ্টম উইকেটে ১৭০ বলে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটি গড়েছিল, যে জুটিতে ম্যাক্সওয়েলের একার অবদানই ১০২ বলে ১৭৯! আর কামিন্সের ৬৮ বলে ১২। এসবই ম্যাক্সওয়েল করেছিলেন ব্যথায় কাতরাতে কাতরাতে অনেকটাই এক পায়ে দাঁড়িয়ে। আফগানদের সঙ্গে সেদিন হেরে বসলে অস্ট্রেলিয়ার অহমে নিশ্চিতভাবেই আঘাত লাগত। তাতে শক্ত মানসিকতার অস্ট্রেলিয়াকে আর পরে দেখা যেত কি না, সেটাই প্রশ্ন!