রাজশাহীতে অতিথি ডট কম-এর আয়োজিত “উদ্যোক্তা ট্রেনিং ও ইউজার প্রেজেন্টেশন ” প্রোগ্রাম অনুষ্ঠিত
অতিথি নিউজ ডেস্ক:
রাজশাহী, ১৭ মে ২০২৫:
বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’ রাজশাহীতে আয়োজন করেছে “উদ্যোক্তা ট্রেনিং ও ইউজার প্রেজেন্টেশন ” একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। দেশের পর্যটন ও প্রযুক্তি খাতে উদ্ভাবনী কার্যক্রমের বিস্তার এবং উদ্যোক্তাদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এই আয়োজন করে অতিথি স্কীল এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড।
শনিবার সকাল ৯টায় রাজশাহীর গোড়ানহাট এলাকার চাঁন সুপার মার্কেটের ৪র্থ তলায় নিউমার্কেটে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব গুলশান অতিথি ও চেয়ারম্যান পজেটিভ হেলথ এডুকেশন লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাপ)। তিনি তার বক্তব্যে অতিথি ডট কমের ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, ‘অতিথি ডট কম’ শুধু দেশের পর্যটনখাতে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যাপসের মাধ্যমে দেশবাসী সহজেই হোটেল, রিসোর্ট, শেয়ার্ড রুম, কনভেনশন হল এবং পরিবহন সেবা গ্রহণ করতে পারছেন।
অনুষ্ঠানটি আয়োজন করে অতিথি স্কীল এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তথ্য প্রযুক্তি ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন আব্দুর রহিম, সিনিয়র জোন ডেভেলপমেন্ট এন্ড ইনচার্জ (রাজশাহী বিভাগীয় অফিস), মার্চেন্ট উদ্যোক্তা, অতিথি লিমিটেড। উল্লেখ্য, ‘অতিথি ডট কম’ বর্তমানে প্লে-স্টোর ও অ্যাপ-স্টোরে সহজলভ্য এবং দেশের উদ্যোক্তাবান্ধব ডিজিটাল রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করছে।