খুলনায় অতিথি গ্রুপের ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অতিথি নিউজ ডেস্ক :

খুলনা, ১৬ মে ২০২৫: খুলনায় অনুষ্ঠিত হলো অতিথি গ্রুপ আয়োজিত ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। তিনি চার্টার্ড প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব গুলশান অতিথি এবং চেয়ারম্যান, পজিটিভ হেলথ এডুকেশন লিগ্যান এইড ফাউন্ডেশন (ফিলাপ) হিসেবেও সুপরিচিত। প্রোগ্রামে অতিথি গ্রুপের পরিচালকবৃন্দ, জেনারেল ম্যানেজারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউজারদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রেজেন্টেশনে কোম্পানির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোক্তাদের জন্য নতুন সেবাসমূহ তুলে ধরা হয়। বক্তারা প্রযুক্তিনির্ভর সেবাদান এবং জনস্বাস্থ্য উন্নয়নে কোম্পানির ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এরকম উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।