কক্সবাজারে অতিথি লিমিটেডের বিশাল উদ্যোক্তা কনফারেন্স অনুষ্ঠিত:

অতিথি নিউজ ডেস্ক :

গতকাল বুধবার (২১ মে ২০২৫), পর্যটন নগরী কক্সবাজারের পাবলিক লাইব্রেরি হল রুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল অতিথি লিমিটেড এর উদ্যোগে "অতিথি উদ্যোক্তা কনফারেন্স ২০২৫"। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় অফিস প্রধান, সহকারী পরিচালক ও মার্চেন্ট উদ্যোক্তা লায়ন মঞ্জুর মোর্শেদ। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক ও মার্চেন্ট উদ্যোক্তা লায়ন তাজুল ইসলাম, যিনি উদ্যোক্তাদের জন্য কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন উদ্যোক্তা সুযোগ ও প্রযুক্তিনির্ভর সেবাসমূহ তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিআইজি এবং অতিথি সফটওয়্যার লিমিটেডের পরিচালক লায়ন আব্দুল জলিল মন্ডল, এবং অতিথি লিমিটেডের পরিচালক ও সাবেক পুলিশ কর্মকর্তা লায়ন নুরনবী মৃধা। এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৫০০+ উদ্যোক্তা, কোম্পানির এসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র জেনারেল ম্যানেজার (সিনিয়র জিএম), জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জিএম (ডিজিএম), অ্যাসিস্ট্যান্ট জিএম (এজিএম) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি করতে অতিথি লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা প্রযুক্তি, শিক্ষা এবং সেবার মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে একাধিক প্রকল্প হাতে নিয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উদ্যোক্তাদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য ও সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এধরনের আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সম্মেলন নিয়মিত করার আহ্বান জানান।