চট্টগ্রামে জমকালো আয়োজনে ‘উদ্যোক্তা সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত

চট্টগ্রামে আজ ২৫ মে, রবিবার, এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো 'উদ্যোক্তা সম্মেলন ২০২৫'। আয়োজক প্রতিষ্ঠান অতিথি লিমিটেড-এর তত্ত্বাবধানে এই সম্মেলন চট্টগ্রা...

চট্টগ্রামে আজ ২৫ মে, রবিবার, এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো 'উদ্যোক্তা সম্মেলন ২০২৫'। আয়োজক প্রতিষ্ঠান অতিথি লিমিটেড-এর তত্ত্বাবধানে এই সম্মেলন চট্টগ্রাম বিভাগীয় অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। তিনি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেড-এর সহকারী পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান, মার্চেন্ট উদ্যোক্তা লায়ন মঞ্জুর মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: •        সাবেক ডিসি (ফুড) ও অতিথি লিমিটেড-এর পরিচালক প্রশাসন, লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম •        অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড-এর পরিচালক ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি এর ভাইস প্রেসিডেন্ট, লায়ন আফিয়া কনক •        অতিথি লিমিটেড-এর পরিচালক ও সাবেক পুলিশ কর্মকর্তা, লায়ন নুরনবী মৃধা এছাড়াও সম্মেলনে কোম্পানির সহকারী পরিচালক, সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম), জিএম, ডেপুটি জিএম (ডিজিএম) সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ক্রিয়েটিভ উদ্যোক্তা ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উদ্যোক্তাদের উৎসাহ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।