মিরপুরে অতিথি ডট কম এর আয়োজিত ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
অতিথি নিউজ ডেস্ক :
মিরপুর, ঢাকা : অতিথি স্কীল ডেভেলপমেন্ট লিমিটেড-এর উদ্যোগে মিরপুরে অনুষ্ঠিত হলো অতিথি ডট কম-এর আয়োজিত ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ ইন্টারপ্রেনিয়র লায়ন সৈয়দ মারুফ হাসান।
প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং মার্চেন্ট এন্টারপ্রেনিয়র লায়ন মোহাম্মদ মাহফুজুল হক ক্যালিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ও ক্রিয়েটিভ এন্টারপ্রেনিয়র লায়ন মো: হুমায়ুন কবির এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) লায়ন মো: মাহবুব আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব লায়ন মো: রাশেদ মোশাররফ, যিনি একজন অভিজ্ঞ ক্রিয়েটিভ এন্টারপ্রেনিয়র হিসেবে পরিচিত।
প্রোগ্রামটিতে অতিথি ডট কম-এর ইউজার অভিজ্ঞতা, সেবা পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্যোক্তাদের আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।