অতিথি ডট কম এর উদ্যোগে কক্সবাজারে তিন দিনব্যাপী ক্রিয়েটিভ সম্মেলন
অতিথি নিউজ ডেস্ক :
কক্সবাজার, ২০ জুন ২০২৫ – কক্সবাজারের হোটেল কক্স টুডের হলরুমে জমকালো আয়োজনে শুরু হয়েছে অতিথি ডট কম এর তিন দিনব্যাপী ‘ক্রিয়েটিভ সম্মেলন ২০২৫’। শুক্রবার (২০ জুন) প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজিএফ), যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চাটার্ড প্রেসিডেন্ট ও পজেটিভ হেলথ এডুকেশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাপ)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড-এর পরিচালক লায়ন আফিয়া কণক। স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড-এর পরিচালক ও সাবেক পুলিশ কর্মকর্তা লায়ন মোঃ নুর নবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, অতিথি ওভারসীজ লিমিটেড-এর পরিচালক ও সাবেক দুদক পরিচালক লায়ন তালেবুর রহমান।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন চিত্রনায়ক ও অতিথি ডট কম-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডি এ তায়েব, জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান, এবং পরিচালক ও প্রযোজক হিরো ড্যানী সিডাক। এছাড়াও অতিথি গ্রুপের সকল পরিচালক, সহকারী পরিচালক, সিনিয়র জিএম, জিএম, ডিজিএম, এজিএম সহ সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ১০০০-এর বেশি স্বনির্ভর, ক্রিয়েটিভ ও মার্চেন্ট উদ্যোক্তা এই আয়োজনে অংশ নেন।
আয়োজকরা জানান, সম্মেলনের উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্কিং, নতুন আইডিয়া শেয়ারিং এবং প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা দক্ষতা বাড়ানো। প্রথম দিনের আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
তিন দিনের এই আয়োজন কক্সবাজারের মনোরম পরিবেশে একদিকে যেমন জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদানের প্ল্যাটফর্ম তৈরি করেছে, তেমনি অন্যদিকে এটি হয়ে উঠেছে এক উৎসবমুখর মিলনমেলা।