কক্সবাজারে অতিথি ডট কম-এর ক্রিয়েটিভ সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

অতিথি নিউজ ডেস্ক :

কক্সবাজার (২২ জুন ২০২৫ইং) প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা বিকাশে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠান অতিথি ডট কম এর তিন দিনব্যাপী "ক্রিয়েটিভ সম্মেলন ২০২৫"-এর দ্বিতীয় দিনের আয়োজন ২১ জুন শনিবার কক্সবাজারের লং বীচ হোটেলের হলরুমে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজিএফ)। তিনি চাটার্ড প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি এবং চেয়ারম্যান, পজেটিভ হেলথ এডুকেশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাপ) হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন: •        লায়ন আফিয়া কণক, পরিচালক, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড •        লায়ন রিয়ার এডমিরাল আবু তাহের, উপদেষ্টা, অতিথি লিমিটেড ও সাবেক নৌবাহিনী প্রধান •        লায়ন ডা. সিরাজুল ইসলাম, পরিচালক (এডমিন), অতিথি লিমিটেড ও সাবেক ডিসি ফুড •        লায়ন আব্দুল জলিল মন্ডল, পরিচালক, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার •        আলী আহমেদ মাহমুদ, পরিচালক, অতিথি সিটি এন্ড রিসোর্ট ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব •        ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল হান্নান, পরিচালক, অতিথি ওভারসিজ লিমিটেড •        লায়ন নূর নবী মৃধা, পরিচালক, অতিথি লিমিটেড ও সাবেক পুলিশ কর্মকর্তা •        লায়ন নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, অতিথি প্রোপার্টিজ লিমিটেড •        লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, পরিচালক, অতিথি সিটি এন্ড রিসোর্ট ও সাবেক লায়ন্স গভর্নর এছাড়াও সম্মেলনে বিশেষ উপস্থিতি ও আলোচনা করেন চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ এবং অতিথি ডট কম-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডি এ তায়েব, নায়ক অমিত হাসান, এবং পরিচালক-প্রযোজক হিরো ড্যানী সিডাক। সম্মেলনে অতিথি গ্রুপের সকল পরিচালক, সহকারী পরিচালক, সিনিয়র জিএম, জিএম, ডিজিএম, এজিএম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাছাইকৃত ১০০০+ স্বনির্ভর, ক্রিয়েটিভ ও মার্চেন্ট উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল ব্যবসায়িক সমাধান, এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা। “স্মার্ট বাংলাদেশ”-এর লক্ষ্যে অতিথি ডট কম-এর এ ধরনের সম্মেলন আগামী দিনে আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।