৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক:দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্র...
নিজস্ব প্রতিবেদক:দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম, লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদকে, আর নড়াইলের পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: তৌহিদুল আরিফ।এ ছাড়াও ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীনকে, খুলনার পুলিশ সুপার করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে, গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে এবং নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো: ছুফি উল্লাহকে।