দেশে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১১ জন

প্রতিনিধি ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে। সোমবার (৭ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩৪টি নমুনা পরীক্ষার মাধ্যমে এই ১১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩.২৯ শতাংশ। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৬৪৩ জন। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জনে। করোনায় চলতি বছরে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৬টি। সার্বিকভাবে করোনা শনাক্তের হার ১৩.৪ শতাংশ, সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৪ শতাংশ।