এসএসসিতে শতভাগ পাসের প্রতিষ্ঠান কমেছে ১,৯৮৪টি

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায়। ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার দেশের মাত্র ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। ২০২৪ সালে যেখানে ২ হাজার ৯৬৮টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছিল, সেখানে এবারের সংখ্যা তা থেকে ১ হাজার ৯৮৪টি কম। ফলে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফল প্রকাশ উপলক্ষে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ফলাফলে আনন্দ প্রকাশ করলেও, প্রতিষ্ঠানভিত্তিক সফলতার এই প্রবণতা নিয়ে শিক্ষা বিশ্লেষকরা চিন্তিত।