সিলেটে জমকালো আয়োজনে অতিথি ডট কম-এর অফিস উদ্বোধন

অতিথি নিউজ ডেস্ক :

গতকাল শুক্রবার (১১ই জুলাই) সিলেট শিল্পকলা একাডেমীর হল রুমে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল অতিথি ডট কম-এর সিলেট বিভাগীয় অফিসের উদ্বোধনী অনুষ্ঠান। অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজিএফ) প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি চাটার্ড প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি এবং পজেটিভ হেলথ এডুকেশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাফ)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও অতিথি লিমিটেড-এর উপদেষ্টা লায়ন জামসেদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড-এর পরিচালক লায়ন আফিয়া কণক, অতিথি লিমিটেড-এর পরিচালক (অ্যাডমিন) ও সাবেক ডিসি ফুড লায়ন ডা. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক পুলিশ কমিশনার ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড-এর পরিচালক লায়ন আব্দুল জলিল মন্ডল। এছাড়াও অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড-এর পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আলী আহমেদ মাহমুদ, অতিথি ওভারসিজ লিমিটেড-এর পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান, অতিথি লিমিটেড-এর পরিচালক ও সাবেক পুলিশ কর্মকর্তা লায়ন নূর নবী মৃধা, অতিথি প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী এবং অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এস এম শাহীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত ৪৫০ জনেরও বেশি স্বনির্ভর উদ্যোক্তা, ক্রিয়েটিভ উদ্যোক্তা, মার্চেন্ট উদ্যোক্তা এবং কোম্পানির বিভিন্ন পর্যায়ের নির্বাহী—সহকারী পরিচালক, সিনিয়র জেনারেল ম্যানেজার, জিএম, ডিএম এবং এজিএমরা অংশগ্রহণ করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানটি অতিথি ডট কম-এর প্রান্তিক উদ্যোক্তাদের সংযুক্ত করা এবং সিলেট বিভাগে তাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।