হবিগঞ্জে অতিথি ডট কম-এর নতুন অফিস উদ্বোধন: জমকালো আয়োজনে উপস্থিত বিশিষ্টজনেরা
অতিথি নিউজ ডেস্ক :
গতকাল শনিবার, ১২ই জুলাই হবিগঞ্জ টাউনহল মিলনায়তনে অনুষ্ঠিত হলো অতিথি ডট কম-এর হবিগঞ্জ অফিসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের অংশ হিসেবে এই অফিসের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় উদ্যোক্তা ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজিএফ), চাটার্ড প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি এবং চেয়ারম্যান পজেটিভ হেলথ এডুকেশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাফ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
• বাংলাদেশ জন প্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অতিথি লিমিটেডের উপদেষ্টা লায়ন জামসেদ আহমেদ।
• অতিথি লিমিটেডের পরিচালক (এডমিন) ও সাবেক ডিসি ফুড ডা. সিরাজুল ইসলাম।
• চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার এবং অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লায়ন আব্দুল জলিল মন্ডল।
• শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক আলী আহমেদ মাহমুদ।
• বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও অতিথি ওভারসিজ লিমিটেডের পরিচালক আব্দুল হান্নান।
• অতিথি লিমিটেডের পরিচালক ও সাবেক পুলিশ কর্মকর্তা লায়ন নূর নবী মৃধা।
• অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন।
অনুষ্ঠানে অতিথি গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা—সহযোগী পরিচালক, সিনিয়র জিএম, জিএম, ডিজিএম, এজিএম—সহ ৪০০ এর অধিক অতিথি, উদ্যোক্তা, ক্রিয়েটিভ উদ্যোক্তা ও মার্চেন্ট উদ্যোক্তা উপস্থিত ছিলেন।