অতিথি ডট কমের ‘গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের হল রুমে অনুষ্ঠিত হলো অতিথি ডট কম-এর বহুল প্রত্যাশিত “গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫” অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে দেশব্যাপী ৯০০-এর বেশি উদ্যোক্তা, সিনিয়র কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, লায়ন সাইফুল ইসলাম সোহেল (PMJF), যিনি একইসাথে লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চাটার্ড প্রেসিডেন্ট ও ফিলাফ-এর (পজেটিভ হেলথ এডুকেশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন) চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড-এর পরিচালক ফার্স্ট লেডি লায়ন আফিয়া কণক। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন—
• বাংলাদেশ জন প্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অতিথি লিমিটেড-এর উপদেষ্টা লায়ন জামসেদ আহমেদ
• বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের
• অতিথি লিমিটেড-এর পরিচালক প্রশাসন ও সাবেক ডিসি ফুড লায়ন ডা. সিরাজুল ইসলাম
• চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড-এর পরিচালক লায়ন আব্দুল জলিল মন্ডল
• শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট-এর পরিচালক আলী আহমেদ মাহমুদ
• বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও অতিথি ওভারসিজ লিমিটেড-এর পরিচালক আব্দুল হান্নান
• অতিথি লিমিটেড-এর পরিচালক ও সাবেক পুলিশ কর্মকর্তা লায়ন নূর নবী মৃধা
• অতিথি প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী
• অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড-এর পরিচালক ও সাবেক লায়ন্স গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ
• অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট-এর চেয়ারম্যান লায়ন এসএম শাহীন
• এফডিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবিক হিরো ডিএ তায়েব
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র জিএম, জিএম, ডিজিএম, এজিএম এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা উদ্যোক্তা, ক্রিয়েটিভ মার্চেন্টসহ শত শত গুণীজন।
গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫ প্রজেক্টের মাধ্যমে অতিথি ডট কম ভবিষ্যৎ উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেট এক্সপানশন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার রূপরেখা উপস্থাপন করে।