যশোরে অতিথি ডট কম এর নতুন অফিসের জমকালো উদ্বোধন

অতিথি নিউজ ডেস্ক :

আজ শনিবার, ১৯ই জুলাই, যশোরের হাসান ইন্টারন্যাশনাল হোটেলের হল রুমে অনুষ্ঠিত হলো অতিথি ডট কম এর যশোর অফিসের উদ্বোধনী অনুষ্ঠান। এই আয়োজনে অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজিএফ), প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি একইসাথে লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চাটার্ড প্রেসিডেন্ট এবং পজেটিভ হেলথ এডুকেশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাফ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: •        লায়ন ডা. সিরাজুল ইসলাম, পরিচালক (এডমিন), অতিথি লিমিটেড ও সাবেক ডিসি ফুড •        ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল হান্নান , পরিচালক, অতিথি ওভারসিজ লিমিটেড •        লায়ন নূর নবী মৃধা, পরিচালক, অতিথি লিমিটেড ও সাবেক পুলিশ কর্মকর্তা •        মোঃ ইসমাঈল মিয়া, সাবেক পুলিশ কর্মকর্তা •        লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, পরিচালক, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও সাবেক লায়ন্স গভর্নর •        লায়ন এসএম শাহীন , চেয়ারম্যান, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সহস্রাধিক উদ্যোক্তা যাদের মধ্যে ছিলেন ক্রিয়েটিভ উদ্যোক্তা, মার্চেন্ট উদ্যোক্তা, এসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র জিএম, জিএম, ডিজিএম, এজিএমসহ প্রায় ৩০০ এর বেশি উদ্যোক্তা। অনুষ্ঠানটি ছিলো উদ্যোক্তাদের উদ্দীপনায় ভরপুর এবং অতিথি ডট কমের ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা ছিলো অনবদ্য।