কুমিল্লায় অতিথি ডট কম-এর স্পেশাল ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠিত
অতিথি নিউজ ডেস্ক:
কুমিল্লা, ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার), আজ কুমিল্লা ডায়াবেটিস হাসপাতালের অডিটোরিয়ামে অতিথি ডট কম-এর আয়োজনে "স্পেশাল ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই প্রোগ্রামে অতিথি লিমিটেড-এর সিনিয়র জিএম (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ও মার্চেন্ট উদ্যোক্তা লায়ন মোঃ মাহফুজুল হক প্রধান অতিথি ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর উদ্যোক্তা ফোরামের সভাপতি লায়ন আসুক আহমেদ, ক্রিয়েটিভ উদ্যোক্তা লায়ন গোলাম আহমেদ এবং স্বনির্ভর উদ্যোক্তা মোঃ দিদার হোসেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও অতিথি বৃন্দ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মাধ্যমে অতিথি ডট কম তাদের ইউজারদের জন্য উন্নয়নমূলক পরিকল্পনা, সেবা ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে। অংশগ্রহণকারীরা প্রোগ্রামে অংশগ্রহণ করে বাস্তবমুখী ধারণা ও অনুপ্রেরণা লাভ করেন।