রাজশাহীতে "গ্লোবাল ভিশন অফ অতিথি ২০২৫" অনুষ্ঠিত

অতিথি নিউজ ডেস্ক :

রাজশাহী, ২৬ জুলাই ২০২৫ (শনিবার), বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম দেশব্যাপী ট্যুরিজম ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে আজ রাজশাহীর শাহ ডাইন কনভেনশন হলে অনুষ্ঠিত হলো "গ্লোবাল ভিশন অফ অতিথি ২০২৫" শীর্ষক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড-এর মার্চেন্ট উদ্যোক্তা ও সিনিয়র জিএম (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) লায়ন মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন •        লায়ন আব্দুল জলিল মন্ডল, পরিচালক, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড এবং সাবেক পুলিশ কমিশনার •        লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, পরিচালক, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও সাবেক লায়ন্স গভর্নর •        লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, সহকারী পরিচালক ও মার্চেন্ট উদ্যোক্তা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী অফিস ইনচার্জ ও মার্চেন্ট উদ্যোক্তা  লায়ন আব্দুর রহিম। অনুষ্ঠানে অতিথি ডট কম-এর উদ্যোক্তা, স্বনির্ভর উদ্যোক্তা, ক্রিয়েটিভ উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে অতিথি ডট কম তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আন্তর্জাতিক সম্প্রসারণ ও উদ্যোক্তা উন্নয়ন কৌশল তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দেয়।