রাজধানীর বনানীতে অতিথি ডট কমের গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত
অতিথি নিউজ ডেস্ক :
গত শনিবার (১৬ই আগস্ট) রাজধানীর বনানী হোটেল শেরাটনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে অতিথি ডট কমের গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫ মহাসম্মেলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজিএফ), চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি এবং চেয়ারম্যান, পজেটিভ হেলথ এডুকেশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাফ)।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক ফার্স্ট লেডি লায়ন আফিয়া কণক, অতিথি লিমিটেডের উপদেষ্টা ও সাবেক সচিব (জন প্রশাসন মন্ত্রণালয়) লায়ন জামসেদ আহমেদ, অতিথি লিমিটেডের পরিচালক (অ্যাডমিন) ও সাবেক ডিসি ফুড লায়ন ডা. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক পুলিশ কমিশনার ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লায়ন আব্দুল জলিল মন্ডল, অতিথি সিটি এন্ড রিসোর্টের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আলী আহমেদ মাহমুদ, অতিথি ওভারসিজ লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান, অতিথি লিমিটেডের পরিচালক ও সাবেক পুলিশ কর্মকর্তা লায়ন নূর নবী মৃধা, অতিথি প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক ও সাবেক লায়ন্স গভর্নর লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি সিটি এন্ড রিসোর্টের চেয়ারম্যান লায়ন এসএম শাহীন।
অনুষ্ঠানে অতিথি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ভিত্তিক ব্যবসায়িক সমাধান এবং গ্লোবাল এক্সপানশন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৯০০ এর বেশি উদ্যোক্তা, ক্রিয়েটিভ উদ্যোক্তা, মার্চেন্ট উদ্যোক্তা, কর্পোরেট প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা, নির্বাহী পরিচালক, জিএম, ডিজিএম ও এজিএমবৃন্দ উপস্থিত ছিলেন।