চট্টগ্রামে অনুষ্ঠিত হলো “গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫” সম্মেলন

নিজস্ব প্রতিবেদন

বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম দেশব্যাপী ট্যুরিজম ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেবা প্রদানের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বিশেষ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট (শনিবার), চট্টগ্রাম সিটি কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হয় “গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫” সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। তিনি একইসাথে চেয়ারম্যান, পজেটিভ হেলথ এন্ড এডুকেশন লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাফ) এবং চার্টার্ড প্রেসিডেন্ট, লায়ন ক্লাব অব ঢাকা গুলশান অতিথি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালকবৃন্দ, সহকারী পরিচালক, সিনিয়র জিএম, জিএম, ডিজিএম, এজিএম, মার্চেন্ট উদ্যোক্তা, ক্রিয়েটিভ উদ্যোক্তা, স্বনির্ভর উদ্যোক্তাসহ অতিথি ডটকম পরিবারের অন্যান্য সদস্যরা।