ময়মনসিংহে অতিথি ডটকমের ‘গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫’ ও বিভাগীয় অফিসের উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন :

বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম দেশব্যাপী ট্যুরিজম ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সেবা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার, ২৯ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ শহীদ জিয়াউর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ভিশন অব অতিথি ২০২৫’ ও অতিথি ডটকম ময়মনসিংহ বিভাগীয় অফিসের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন অতিথি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ), যিনি একইসাথে পজেটিভ হেলথ এন্ড এডুকেশন লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাফ)-এর চেয়ারম্যান এবং চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন ক্লাব অব ঢাকা গুলশান অতিথি। এ সময় কোম্পানির পরিচালকবৃন্দ, সহকারী পরিচালক, সিনিয়র জিএম, জিএম, ডিজিএম, এজিএমসহ ৬০০ এর বেশি উদ্যোক্তা ও অতিথি উপস্থিত ছিলেন। উপস্থিত উদ্যোক্তাদের মধ্যে মার্চেন্ট উদ্যোক্তা, ক্রিয়েটিভ উদ্যোক্তা এবং স্বনির্ভর উদ্যোক্তারা বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। আয়োজকরা জানান, অতিথি ডটকম পর্যটন শিল্পকে আরও গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান ও ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে।