রাজধানীতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা
হোটেল বুকিংয়ে ৫০% ছাড় দিচ্ছে বুকিং অ্যাপ অতিথি ডট কম।
নিজস্ব প্রতিবেদক :: ঢাকা ।।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পর্যটন উৎসব বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫। টানা তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
মেলায় অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটর কোম্পানি। মেলায় এবারের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও পেমেন্ট পার্টনার বিকাশ।
টোয়াব জানিয়েছে, এবারের মেলায় ৪টি হলে থাকবে ২০টি প্যাভিলিয়ন ও ২২০টি স্টল। প্রতিদিন চলবে বিটুবি সেশন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশের পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী। একইসাথে দর্শনার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্র ও বিশেষ অফার।
এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছে দেশের উদীয়মান পর্যটন ও হসপিটালিটি ব্র্যান্ড অতিথি গ্রুপ (Otithee Group)। গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান অতিথি সিটি এন্ড রিসোর্ট এবং উদ্ভাবনী অনলাইন ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম (Otithee.com)। ‘ভ্রমণ ও বিনিয়োগের নতুন সম্ভাবনা’ স্লোগান নিয়ে অতিথি গ্রুপ মেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অতিথি গ্রুপের স্টল নম্বর H07-এ দর্শনার্থীরা জানতে পারবেন ভবিষ্যৎ বিনিয়োগের নিরাপদ সুযোগ, আধুনিক রিসোর্ট অভিজ্ঞতা এবং দেশের অন্যতম নির্ভরযোগ্য ভ্রমণ বুকিং সমাধান সম্পর্কে বিস্তারিত তথ্য।
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫ চলবে ৩০–৩১ অক্টোবর ও ১ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি।
চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে অতিথি.কম সহ ট্যুর অপারেটর্স কোম্পানিসমূহের অংশগ্রহণ প্রমাণ করেছে যে, দেশের পর্যটন শিল্প নিয়ে যারা কাজ করেন তারা আন্তর্জাতিক পরিসরে নিজস্ব শক্তি ও সংস্কৃতিকে তুলে ধরতে সক্ষম। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে পর্যটন খাতের উন্নয়ন, কর্মসংস্থান ও দেশের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধিতে এই আয়োজন নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।