চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস
আনুষ্ঠানিকভাবে চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস। রাজধানীর টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে। শনিবার(৮ নভেম্বর) সকালে আান্ডারপাসটি উদ্বোধন...
আনুষ্ঠানিকভাবে চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস। রাজধানীর টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে। শনিবার(৮ নভেম্বর) সকালে আান্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ। এর ফলে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশাবাদী সবাই। সকাল ১০টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে আন্ডারপাসটি।
আন্ডারপাস খুলে দেয়া হলেও কমলাপুরমুখী রাস্তার ওপর মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এ আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে সময় লাগবে।
মোট ছয়টি লেন রয়েছে নতুন এই আন্ডারপাসে । চারটি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন, বাকি দুটি লেন দিয়ে চলাচল করবে রিকশা, সাইকেল ও পথচারীরা। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে। এখন থেকে রেল চলবে উপর দিয়ে আর নিচ দিয়ে চলাচল করবে অন্যান্য যানবাহন।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, রেল ক্রসিংয়ে ট্রেন আসলে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকত। মাঝে মাঝে, মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিতে এক ঘণ্টা সময়ও লেগে যেত। এ কারণে অনেকেই খিলগাঁও বা গোলাপবাগ হয়ে যাতায়াত করতে বাধ্য হতেন।এটি খুলে দেওয়ার ফলে দীর্ঘদিনের দুর্ভোগের সমাপ্তি ঘটছে, এবং মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে এখন আর ট্রেনের সিগনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে না।