চট্টগ্রাম বন্দর হবে আন্তর্জাতিক মানের, প্রয়োজন বিদেশি ব্যবস্থাপনা।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর মতে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। সোমবা...

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর মতে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৩২ একর জমির ওপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে, যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড নির্মিত হয়েছে। এতে বন্দরের ধারণক্ষমতা আরও ১০ হাজার একক কন্টেইনার বাড়বে। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, অনেকে মনে করে, আমরা বন্দর বিদেশীদের হাতে তুলে দিচ্ছি। কিন্তু বাস্তবতা চিন্তা করলে দেখা যায়, গার্মেন্টসসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ খাতেই বিদেশী বিনিয়োগ আছে। বিশ্বের বহু উন্নত দেশ তাদের বন্দর বিদেশী ব্যবস্থাপনায় চালায় এবং সেখান থেকে তারা আরও বেশি লাভবান হয়ে থাকে। আমাদেরও একই পথে হাঁটা উচিত বলে মনে করেন তিনি। তিনি সকাল ১১টায় বঙ্গোপসাগরের কোলঘেঁষা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন।