রাজশাহীতে “প্রেজেন্টার ট্রেনিং” ওয়ার্কশপ অনুষ্ঠিত।

বাংলাদেশের সর্ববৃহৎ অ্যাপস ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি ডট কম

বাংলাদেশের সর্ববৃহৎ অ্যাপস ভিত্তিক বুকিং প্লাটফর্ম "অতিথি ডট কম" কর্তৃক আয়োজিত  (১৪/১১/২০২৫ - ১৫/১১/২০২৫) শুক্রবার-শনিবার (০২) দিনব্যাপী রাজশাহী বিভাগীয় অফিস হল রুমে স্পেশাল "প্রেজেন্টার ট্রেনিং ওয়ার্কশপ" অনুষ্ঠিত হচ্ছে। "অতিথি ডট কম " অতিথি গ্রুপের একটি অঙ্গ সংগঠন। বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক বুকিং সেবা প্রদানের নিশ্চয়তা এবং পাশাপাশি বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলে স্বাবলম্বী করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি। অনুস্ঠানে বিশেষ প্রতিনিধি ছিলেন মোঃ সোহেল রানা। বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী প্রসঙ্গে, অতিথি লিমিটেড এর ডিভিশনাল ইনচার্জ লায়ন আব্দুর রহিম সিনিয়র জি এম (ডেভেলপমেন্ট), প্রজেক্ট ডিরেক্টর ফিলাফ, একটি মানবাধিকার সংস্থা, তিনি বলেন - বেকার জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে প্রশিক্ষণের বিকল্প কিছু নেই। একমাত্র প্রশিক্ষণের মাধ্যমেই তাদের স্বাবলম্বী করা সম্ভব। তারই ধারাবাহিকতায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফিলাফ(একটি মানবাধিকার সংস্থা), চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব গুলশান অতিথি ৩১৫ বি-৩ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, লায়ন সাইফুল ইসলাম সোহেল মহোদয় বাংলাদেশ তথা বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ আবির্ভূত হয়েছেন। তার সাথে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি মানুষের কল্যাণের জন্য। দুই দিন ব্যাপী কর্মশালায় প্রায় ২০০ জন উদ্যোক্তা উপস্থিত হয়েছেন। আইটি এবং ট্যুরিজম সহ অনলাইন ভিত্তিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কর্মশালাটি প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত করেছে। এই প্রশিক্ষণের ধারাবাহিকতা দেশব্যাপী অব্যাহত থাকবে বলে জানান ডিভিশনাল ইনচার্জ ও কর্মশালার আহ্বায়ক লায়ন আব্দুর রহিম।