অতিথি লিমিটেডের ‘ক্রিয়েটিভ উদ্যোক্তা সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা বাজার এলাকার, দ্যা রোয়েনা রিসোর্ট লিমিটেড-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো অতিথি লিমিটেড এর ক্রিয়েটিভ উদ্যোক্তা সম্মেলন ২০২৫। দুই দিন...

গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা বাজার এলাকার, দ্যা রোয়েনা রিসোর্ট লিমিটেড-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো অতিথি লিমিটেড এর ক্রিয়েটিভ উদ্যোক্তা সম্মেলন ২০২৫। দুই দিনব্যাপী এই সম্মেলন ২৯ ও ৩০ নভেম্বর (শনিবার ও রবিবার) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল। তিনি উদ্বোধনী বক্তব্যে ক্রিয়েটিভ উদ্যোক্তা তৈরির ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের হসপিটালিটি ও পর্যটন খাতে অতিথি গ্রুপের সম্ভাবনাময় রোডম্যাপ এবং ডিজিটাল সেবা বিস্তারের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। সম্মেলনে অতিথি গ্রুপের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিভাগের সিনিয়র ম্যানেজমেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সমৃদ্ধ।এবারের সম্মেলনে প্রায় তিন শতাধিক ক্রিয়েটিভ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেশন, মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়।অতিথি লিমিটেড জানায়, দেশের সৃজনশীল খাতকে আরও গতিশীল করতে এবং উদ্যোক্তাদের নেটওয়ার্ক সম্প্রসারণে নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে। এই সম্মেলন উদ্যোক্তাদের নতুন দিকনির্দেশনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।