মুনীর চৌধুরীকে নিয়ে থিয়েটার অঙ্গনের নাটক
বিনোদন ডেস্ক
আধুনিক বাংলা নাটকের পথিকৃত, ভাষা আন্দোলনের প্রথম নাটকের রচয়িতা শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার ও সাহিত্য সমালোচক। গতকাল ছিল মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা ও নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে নাট্য সংগঠন থিয়েটার অঙ্গন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় তাদের দশম প্রযোজনা ‘মুনীর চৌধুরী’। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। আজ ছিল নাটকটির ২৫তম মঞ্চায়ন।
থিয়েটার অঙ্গনের প্রচার সম্পাদক মঞ্জুর রনি জানান, আজ সন্ধ্যা ৬টায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহুম্মদ নুরুল হুদা, নাট্যজন আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন থিয়েটার অঙ্গনের সভাপতি মাহবুব আমিন। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আকতারী মমতাজ। আলোচনার পর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় নাটক ‘মুনীর চৌধুরী’। নাটকটিতে মুনীর চৌধুরীর জীবনদর্শনের পটভূমি দৃশ্যকাব্যে রূপায়ণ করা হয়েছে।