খাদ্যের পুষ্টিগুণে অবনতি: একটি উদ্বেগজনক বাস্তবতা
বর্তমান সময়ে মানুষের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। আগে যেখানে প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে উৎপাদিত খাদ্যদ্রব্যই প্রধান ছিল, এখন তার জায়গা দখল করেছে রাসায়নিক...
বর্তমান সময়ে মানুষের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। আগে যেখানে প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে উৎপাদিত খাদ্যদ্রব্যই প্রধান ছিল, এখন তার জায়গা দখল করেছে রাসায়নিক উপাদানসমৃদ্ধ, প্রক্রিয়াজাত এবং দ্রুত উৎপাদিত খাবার। এর ফলে খাদ্যের পুষ্টিগুণে ধীরে ধীরে অবনতি ঘটছে, যা জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি।
আজকের আধুনিক সভ্যতায় খাদ্য সহজলভ্য হলেও, তার গুণগত মান নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যের বদলে এখন মানুষের টেবিলে জায়গা করে নিচ্ছে প্রক্রিয়াজাত, রাসায়নিকযুক্ত ও কম পুষ্টিসম্পন্ন খাবার। এর ফলে আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিচ্ছে, বাড়ছে নানান রোগের ঝুঁকি।
পুষ্টিগুণ হ্রাসের প্রধান কারণ হিসাবে বলা যায়, ফসল উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশক ব্যবহারে খাদ্যদ্রব্যে পুষ্টির পরিমাণ কমে যাচ্ছে। অধিকাংশ প্যাকেটজাত খাবারে রং, সংরক্ষণকারী ও স্বাদবর্ধক উপাদান থাকায় আসল পুষ্টিগুণ হারিয়ে যাচ্ছে। মাটি ও পানি দূষণ কৃষিজমি ও সেচের পানিতে ধাতব পদার্থ বা বিষাক্ত রাসায়নিক থাকার কারণে ফসল দূষিত হচ্ছে। মাছ ও সবজিতে ফরমালিনসহ বিভিন্ন সংরক্ষক রাসায়নিক ব্যবহার খাদ্যের প্রকৃত পুষ্টিগুণ ধ্বংস করছে। দ্রুত উৎপাদনের প্রতিযোগিতা কম সময়ে বেশি উৎপাদনের লক্ষ্যে প্রাকৃতিক নিয়ম ভেঙে উৎপাদিত খাদ্য যথাযথভাবে পুষ্টি ধরে রাখতে পারে না।
এতে শরীরের চাহিদা পূরণ না হয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পুষ্টিহীনতা মানবদেহে দুর্বলতা, শিশুদের সঠিক বৃদ্ধি ব্যাহত, রক্ত স্বল্পতা, হৃদরোগ, ডায়াবেটিস, হজমজনিত সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। আমাদের উচিত,জৈব ও নিরাপদ কৃষিকে উৎসাহ দেওয়া, রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর আইন বাস্তবায়ন,পুষ্টিকর দেশীয় খাদ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা। এবং ঘরে বসে না থেকে শারীরক ব্যায়াম করা নিয়মিত হাটার অভ্যাস করা।
তাই রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর আইন পুষ্টিগুণসম্পন্ন দেশীয় খাবারের প্রচার ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি, আমাদের মনে রাখতে হবে খাদ্য শুধু জীবনের প্রয়োজনে নয়, এটি সুস্থ্য জীবনের মূল ভিত্তি ও বটে । তাই খাদ্যের মান ও পুষ্টিগুণ রক্ষা করতে এখনই আমাদের সচেতন হতে হবে।
খাদ্য শুধু পেট ভরানোর জন্য নয়, এটি সুস্থ্য জীবনের প্রাথমিক চাবিকাঠি। তাই আজই সময়, আমাদের চিন্তা ও অভ্যাসে পরিবর্তন আনার। সঠিক পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করেই আমরা গড়তে পারি এক সুস্থ্য, সবল ও ভবিষ্যতমুখী জাতি।