ধর্ম অবমাননা কেন্দ্রিক সহিংসতা: গ্রেপ্তার হচ্ছে একের পর এক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মাধ্যমে এই মামলায় গ্রেপ্তারের সং...
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মাধ্যমে এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো মোট ছয়জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।
গত সপ্তাহে ঈশ্বরগঞ্জ উপজেলার ধুবাউড়া ইউনিয়নে একজন যুবককে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। ঘটনার পর স্থানীয়দের বক্তব্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার পেছনে সংগঠিত পরিকল্পনার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। একইসঙ্গে, কারা এই সহিংসতা উসকে দিয়েছে, সেটিও খুঁজে বের করতে মাঠে কাজ করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।ঈশ্বরগঞ্জ থানার ওসি জানান, “ধর্মের নামে কেউ আইন হাতে তুলে নিতে পারে না। যারা এই নৃশংস ঘটনায় যুক্ত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ শান্তি বজায় রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে সংঘটিত এই সহিংস হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। সরকার ও প্রশাসন জানিয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না এবং ন্যায়বিচার নিশ্চিত করা।