দেশের ইতিহাসে রেকর্ড! স্বর্ণের দাম ছাড়ালো ২ লাখ ২২ হাজার টাকা

বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের উর্ধ্বগতি দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন ম...

বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের উর্ধ্বগতি দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করেছে। এতে জানা যায়, প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ৩,৯৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা দেশের স্বর্ণবাজারে নতুন এক রেকর্ড স্থাপন করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ২২ হাজার ৩১৪ টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরবৃদ্ধি, ডলার সংকট ও আমদানির উপর নির্ভরতা এই সকল কারণ মিলিয়েই দেশের বাজারে স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য ২৩ ডিসেম্বর, মঙ্গলবার থেকে কার্যকর হবে।স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লেও এখনো অনেক ক্রেতা আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে বিয়ের মৌসুমে। তবে সাধারণ ক্রেতারা মনে করছেন, এই উচ্চমূল্য তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।উল্লেখ্য, স্বর্ণের দাম বেড়ে যাওয়ার ফলে দেশের অর্থনৈতিক চাল চিত্রেও প্রভাব পড়তে পারে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির উপর। সংশ্লিষ্ট মহল মনে করছে, বাজার স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকেও নীতিগত কিছু পদক্ষেপ প্রয়োজন।স্বর্ণপ্রেমীদের জন্য এটি একদিকে যেমন দুঃসংবাদ, অন্যদিকে বাজার পরিস্থিতির বাস্তব প্রতিফলনও বটে। স্বর্ণের দাম বৃদ্ধি,বাংলাদেশ জুয়েলার্স সমিতি,