বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন ২০২৬–২০২৭

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭ উপলক্ষে প্রার্থীদের ইশতেহার প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে উন্নয়ন, সমৃদ্ধি ও মর্যাদার পথে ক্লা...

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭ উপলক্ষে প্রার্থীদের ইশতেহার প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে উন্নয়ন, সমৃদ্ধি ও মর্যাদার পথে ক্লাবকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রার্থীরা। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী এবং কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে প্রার্থী হয়েছেন অপূর্ব রায় (এম. এইচ অপূর্ব)। পাশাপাশি একাধিক অভিজ্ঞ ও পরিচিত মুখ কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।   প্রার্থীরা জানান, চলচ্চিত্র সংশ্লিষ্টদের কল্যাণ, ক্লাবের সার্বিক উন্নয়ন এবং শিল্পের অগ্রগতিই তাদের প্রধান লক্ষ্য।