সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির হৃদয়বিদারক মৃত্যুতে শোকের ছায়া বিপিএলে
ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচ শুরুর আগে মাঠে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে যায়। ঢাকা ক্যাপিটালসের সহকারী...
ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচ শুরুর আগে মাঠে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে যায়। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি (৫৯) মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে দ্রুত মাঠ থেকে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট এবং বিপিএলের আয়োজক কমিটি এই শোকাবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
জ্যাকি কোচিং জগতে ছিলেন অত্যন্ত প্রিয় এবং সম্মানিত মুখ। জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার ছিলেন। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে সে কোচিংয়ে নামেন। বোর্ডসহ, ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করছিলেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। তাসকিন আহম্মেদ মাশরাফিদের- বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে তিনি, জাকির অধীনে বলিং অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন। জাকির অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটাঙ্গন। খেলোয়াড়দের মনেও নেমে এসেছে শোকের ছায়া।
বিপিএলের বর্তমান আসরে এটি একটি বেদনাদায়ক মুহূর্ত যা দীর্ঘদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের কাছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রীড়াঙ্গনের অনেকে।