জীবনকে সহজ করে দেখছেন ব্র্যাড পিট, ৬০ বছরে এসে নতুন উপলব্ধি
হলিউড সুপারস্টার ব্র্যাড পিট সম্প্রতি পা রেখেছেন ৬০-তে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় রাজত্ব করা এই অভিনেতা জীবনের এই নতুন অধ্যায়ে পৌঁছে জানালেন ন...
হলিউড সুপারস্টার ব্র্যাড পিট সম্প্রতি পা রেখেছেন ৬০-তে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় রাজত্ব করা এই অভিনেতা জীবনের এই নতুন অধ্যায়ে পৌঁছে জানালেন নিজের জীবনের এক সহজ সমীকরণ।
এক সাক্ষাৎকারে ব্র্যাড পিট বলেন, জীবনকে জটিল করে দেখার কিছু নেই। বয়স যত বাড়ে, তত বুঝি সাদামাটা জীবনই আসল সুখের চাবিকাঠি। তিনি আরও বলেন, ক্যারিয়ারের শুরুতে আমি সবকিছু অর্জন করতে চেয়েছি। কিন্তু এখন বুঝি, মানসিক শান্তি, ভালো মানুষদের সঙ্গ, পরিবার ও নিজের ভেতরের ভারসাম্য এই জিনিসগুলিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিজেকে তিনি ভাগ্যবান মনে করেন যে এতগুলো বছর দর্শকদের ভালোবাসা পেয়েছেন এবং এখনও সক্রিয়ভাবে সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারছেন। ৬০ বছর বয়সেও তার ফিটনেস, স্টাইল ও কর্মক্ষমতা অনেক তরুণ অভিনেতার জন্য অনুকরণীয়। বয়সকে থামিয়ে দিয়ে তিনি যেন সময়ের চাকা উল্টো ঘোরাচ্ছেন। ব্র্যাড পিটের এই জীবনের দৃষ্টিভঙ্গি আজকের প্রজন্মের জন্য একটি বার্তা, সফলতা মানেই সবকিছু দখলে নেওয়া নয়, বরং জীবনের ছোট ছোট সুখকে উপভোগ করাটাই আসল জয়, জীবন হওয়া উচিত সহজ ও সুন্দর।
বয়স শুধু একটি সংখ্যা এটাই যেন বারবার প্রমাণ করে চলেছেন ব্র্যাড পিট। ৬০-তে এসেও তিনি যে জীবনের সৌন্দর্য খুঁজে পান সরলতায়, তা অনুপ্রেরণা হয়ে রইলো বিশ্বজুড়ে তাঁর অসংখ্য ভক্তের জন্য।