সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকাল – দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীদের একজন, বেগম খালেদা জিয়া আর নেই। আজ সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি...

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীদের একজন, বেগম খালেদা জিয়া আর নেই। আজ সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।বেগম খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রাম, আত্মত্যাগ ও রাজনৈতিক দৃঢ়তার প্রতীক। একসময়ের গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নেত্রী। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং পরে বিএনপির হাল ধরেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। বিগত কয়েক বছর ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার চেষ্টাও হয়েছিল, তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । জাতি আজ হারালো একজন বিচক্ষণ ও সাহসী নেত্রীকে, যিনি গণতন্ত্রের পক্ষে আজীবন লড়াই করে গেছেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন  আমিন।