সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন: ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়
নেইমার ফিরলেন ঘরে, সান্তোসের সঙ্গে নতুন চুক্তি ২০২৬ পর্যন্ত দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজ ভক্তদের স্বপ্ন পূরণ করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।...
নেইমার ফিরলেন ঘরে, সান্তোসের সঙ্গে নতুন চুক্তি ২০২৬ পর্যন্ত
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজ ভক্তদের স্বপ্ন পূরণ করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, তারা নেইমারের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তিতে পৌঁছেছে।
ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবোচুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই চুক্তির মাধ্যমে নেইমার তার ফুটবল ক্যারিয়ারের সূচনাস্থলেই ফিরলেন যেখানে তিনি প্রথম নিজেকে বিশ্ব ফুটবলে পরিচিত করে তুলেছিলেন।
চোট, ফর্ম ও ক্লাব পরিবর্তনের নানা অধ্যায় শেষে নেইমারের সান্তোসে ফেরা কেবল তার ভক্তদের জন্য নয়, পুরো ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এক আবেগঘন অধ্যায়। ধারণা করা হচ্ছে, এই চুক্তির মধ্য দিয়ে তিনি নিজের ক্যারিয়ারের শেষ ধাপগুলো মাতৃভূমির ক্লাবে কাটাতে চাইছেন।
নতুন চুক্তি অনুযায়ী, সান্তোসের হয়ে আগামী কয়েক বছরের মধ্যে নেইমারকে ঘরোয়া লিগসহ আন্তর্জাতিক আসরে নিয়মিত দেখা যাবে বলে আশা করছেন ভক্তরা। এতে ক্লাবটির জনপ্রিয়তা ও আর্থিক দিকেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নেইমারের সান্তোসে প্রত্যাবর্তন শুধু ফুটবলের গল্প নয় এটা আবেগ, শিকড়ে ফেরার গল্প।