নতুন অধ্যায়ে বিএনপি, নেতৃত্বে আসছেন তারেক রহমান
তারেক রহমান হচ্ছেন বিএনপির নতুন চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে বড় পরিবর্তন আসতে চলেছ...
তারেক রহমান হচ্ছেন বিএনপির নতুন চেয়ারম্যান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে বড় পরিবর্তন আসতে চলেছে। শূন্য হওয়া চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে যাচ্ছেন দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা তারেক রহমানকেই পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো দিনক্ষণ নির্ধারণ করা হয়নি, তবে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও দলীয় নেতৃত্বে স্থিতিশীলতা আনতে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বিএনপি হাইকমান্ড।
দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন গতি ও কৌশল নিয়ে রাজনীতির ময়দানে সক্রিয় হতে চায়। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, তাঁর দায়িত্ব গ্রহণ দলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করবে বলে ধারণা করা হচ্ছে।
খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে, বিএনপি আগামী দিনগুলোর জন্য নতুন পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে কাজ করছে। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকছেন তারেক রহমান।