কারাকাস থেকে নিউইয়র্ক: মাদুরোর গ্রেপ্তারে বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য

ভেনেজুয়েলার রাজনীতিতে চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। ট্রাম্পের মতে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২১০০ মাইল পাড়ি দিয়ে গতকাল শনিবার ভোরে বিশেষ অভিয...

ভেনেজুয়েলার রাজনীতিতে চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। ট্রাম্পের মতে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২১০০ মাইল পাড়ি দিয়ে গতকাল শনিবার ভোরে বিশেষ অভিযানের মাধ্যমে মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হয়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। তবে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এই ঘটনার পরই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট জরুরি রায়ে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আদেশ দিয়েছে। মাদুরোকে নিউইয়র্কে নেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছেন। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসেনি, তবে ভেনেজুয়েলায় এটি অভ্যন্তরীণ রাজনৈতিক সঙ্কটকে আরও ঘনীভূত করেছে। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, “রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদ শূন্য হওয়ার প্রেক্ষাপটে সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্তের পর দেলসি রদ্রিগেজ বলেছেন,দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরণের কূটনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নেব। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক আইনের প্রশ্ন তোলে। মাদুরোকে গ্রেপ্তারের প্রকৃত কারণ ও এর পরবর্তী কূটনৈতিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা।