ইলন মাস্কের গ্রোক এআই : চিকিৎসকদের চেয়েও দক্ষ রোগ নির্ণয়ে
বিশ্ব প্রযুক্তির শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক তাঁর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক এআই নিয়ে নতুন করে আলোচনায়। মাস্কের দাবি, তাঁর প্রতিষ্ঠিত কোম্পানির তৈরি...
বিশ্ব প্রযুক্তির শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক তাঁর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক এআই নিয়ে নতুন করে আলোচনায়। মাস্কের দাবি, তাঁর প্রতিষ্ঠিত কোম্পানির তৈরি এই চ্যাটবট চিকিৎসকদের চেয়েও বেশি দক্ষভাবে রোগ নির্ণয় করতে পারে।
সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, গ্রোক এআই অভাবনীয়ভাবে দ্রুত ও নিখুঁত রোগ বিশ্লেষণ ও সম্ভাব্য চিকিৎসা পরামর্শ দিতে সক্ষম। এটি প্রচলিত চিকিৎসকদের তুলনায় অনেক সময় বেশি নির্ভুল ফলাফল দিতে পারে।
গ্রোক এআই কী? গ্রোক হলো xAI–এর তৈরি একটি এআই মডেল, যা এলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত। এটি প্রশ্নোত্তর, তথ্য বিশ্লেষণ এবং ব্যবহারকারীর জিজ্ঞাসা অনুযায়ী উত্তর দিতে সক্ষম। নতুন সংযোজন হিসেবে এতে যোগ হয়েছে মেডিকেল ডায়াগনোসিস ফিচার।
চিকিৎসাক্ষেত্রে এআই বিপ্লব , বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনতে পারে। তবে এর ব্যবহার, নৈতিকতা ও নির্ভুলতা নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন অনেকে।
ইলন মাস্কের এই ঘোষণা প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানে এক নতুন আলোচনার সূত্রপাত করেছে। এখন দেখার বিষয়, বাস্তবে গ্রোক এআই কতটা কার্যকরভাবে চিকিৎসা সেবায় ভূমিকা রাখতে পারে। ইলন মাস্ক এ ঘোষনা দিয়েছেন,