ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সামরিক অভিযানে সস্ত্রীক কারাকাস থেকে নিউইয়র্কে নিয়ে আসার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন য...

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সামরিক অভিযানে সস্ত্রীক কারাকাস থেকে নিউইয়র্কে নিয়ে আসার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রোববার রাতে রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যদি প্রয়োজন হয়, কলম্বিয়ার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।  ট্রাম্পের এমন বক্তব্যে লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।  বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী ভূমিকায় অঞ্চলজুড়ে কূটনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এদিকে মাদুরোর আটকের পর থেকে ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।  সাম্প্রতিক ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার দেশগুলোর সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।