বিসিবির সাফ ঘোষণা: খেলোয়াড়ের সম্মান নেই যেখানে, খেলাও নয় সেখানে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতীয় মাটিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে এখনো তাদের অবস্থানে অটল রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং খেলোয়াড়দের সম্মানজনি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতীয় মাটিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে এখনো তাদের অবস্থানে অটল রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং খেলোয়াড়দের সম্মানজনিত বিষয়ে আপসহীন বিসিবি স্পষ্ট করে জানিয়েছে যেখানে খেলোয়াড়দের সম্মান নেই,সেখানে বাংলাদেশ দলের অংশগ্রহণ অনুচিত।
বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ বলেন,যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই,সেই খেলা আমাদের খেলারও দরকার নেই। তার এমন বক্তব্য থেকেই বোর্ডের কঠোর মনোভাব স্পষ্ট হয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সংকট নিরসনে আজ অনলাইন মিটিংয়ে বসছে বিসিবির সঙ্গে। তবে বাংলাদেশ বোর্ড নিজেদের অবস্থান থেকে সরবে না বলেই জানা গেছে।বিসিবির এই সিদ্ধান্তে দেশে মাঠে ব্যাপক সমর্থন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, খেলোয়াড়দের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন সিদ্ধান্তই হওয়া উচিত।
আইসিসি কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়। তবে বাংলাদেশের অবস্থান এবার ভিন্ন রকমের বার্তা দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে।