মার্কিন ভিসা বন্ডের নতুন তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সাড়ে ১৮ লাখ টাকা জামানত

যুক্তরাষ্ট্র সরকার ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন না, এমন ৩৮টি দেশে...

যুক্তরাষ্ট্র সরকার ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন না, এমন ৩৮টি দেশের জন্য ‘ভিসা বন্ড’ নামক নতুন শর্ত চালু করা হয়েছে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।এই নীতির আওতায়, নির্ধারিত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় ভিসা পাওয়ার পাশাপাশি ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত।  যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) জানায়, অনেক দেশই ভিসার মেয়াদ শেষে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা প্রকাশ করে, কিংবা সংশ্লিষ্টদের পর্যবেক্ষণে ব্যর্থ হয়। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই ‘বন্ড’ পদ্ধতি চালু করা হয়েছে।এই নীতির ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের ভিসা আবেদনকারীদের ভিসা প্রাপ্তি জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তবে ইতোমধ্যে বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।  বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত অভিবাসী ও ভ্রমণকারী বাংলাদেশিদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করবে এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে ভিসা নীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।