বরিশালে অনুষ্ঠিত হলো অতিথি গ্রুপের উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন কর্মশালা

দেশের পর্যটন ও হসপিটালিটি খাতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বরিশালে দুই দিনব্যাপী,   স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ প্রোগ্রাম আয়োজন করেছে অতিথি গ্রুপ। শুক্রবার ও শনিবার...

দেশের পর্যটন ও হসপিটালিটি খাতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বরিশালে দুই দিনব্যাপী,   স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ প্রোগ্রাম আয়োজন করেছে অতিথি গ্রুপ। শুক্রবার ও শনিবার (৯ ও ১০ জানুয়ারি ২০২৬) বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই কর্মশালার আয়োজন করা হয় নগরীর সদর রোডের বিবিরপুকুর পাড় এলাকায় অবস্থিত ডা. ইমান আলী টাওয়ারে। কর্মশালায় স্থানীয় উদ্যোক্তা, আগ্রহী তরুণ-তরুণী ও অতিথি গ্রুপের সংশ্লিষ্ট সদস্য সহ সর্বমোট উপস্থিতির সংখ্যা ছিল ১০০ জনের অধিক । আয়োজকরা জানান, বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম (Otithee.com) দেশব্যাপী পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ধারণা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরিই এই কর্মশালার মূল লক্ষ্য। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সিনিয়র জিএম এ বি এম মিজানুর রহমান। তিনি বলেন, অতিথি গ্রুপ দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে, যা ভবিষ্যতে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তা হিসেবে নিজেদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং আধুনিক ট্রাভেল ও হসপিটালিটি খাতে যুক্ত হওয়ার নতুন দিকনির্দেশনা দেবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, বরিশাল বিভাগের এই সফল কর্মশালার মাধ্যমে অতিথি গ্রুপের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের অন্যান্য বিভাগেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।