উদ্যোক্তা গড়ার লক্ষ্যে চট্টগ্রামে অতিথি গ্রুপের প্রশিক্ষণ আয়োজন

চট্টগ্রামে সফলভাবে সম্পন্ন হলো অতিথি গ্রুপের আয়োজনে দুই দিনব্যাপী “উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম”। ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত এই ক...

চট্টগ্রামে সফলভাবে সম্পন্ন হলো অতিথি গ্রুপের আয়োজনে দুই দিনব্যাপী “উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম”। ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত এই কর্মশালাটি উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়। কর্মশালাটি তিনটি অধিবেশনে ভাগ করা হয় : (প্রথম অধিবেশন: সকাল ৯.৩০ – দুপুর ১.৩০)  (দ্বিতীয় অধিবেশন: বিকাল ২.৩০ – ৫.৩০)  (তৃতীয় অধিবেশন: সন্ধ্যা ৬.০০ – রাত ৮.৩০) অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন  লায়ন আব্দুল জলিল মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মঞ্জুর মোরশেদ । প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুল হক ক্যালিস, সহকারী পরিচালক (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট), অতিথি গ্রুপ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন অতিথি গ্রুপের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। তিনি বলেন, উদ্যোক্তা উন্নয়নই দেশের উন্নয়নের ভিত্তি। অতিথি গ্রুপ সারা দেশে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আয়োজকরা জানান, বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম (Otithee.com)পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করেছে।  এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিলঃ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি , ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ধারণা দেওয়া , ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রশিক্ষণে অংশ নেওয়া উদ্যোক্তারা অভিজ্ঞতা বিনিময়, কৌশলগত দিকনির্দেশনা ও বাস্তবমুখী পরিকল্পনা সম্পর্কে সম্যক ধারণা পান।