সিলেটে অনুষ্ঠিত হলো অতিথি ডট কম-এর দুই দিনব্যাপী উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম

বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সিলেট বিভাগীয় কার্যালয়ে আয়...

বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডট কম পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সিলেট বিভাগীয় কার্যালয়ে আয়োজন করেছে দুই দিনব্যাপী উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম।  এই কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তা এবং সাধারণ জনগণ ডিজিটাল দক্ষতা, পর্যটন খাতের সম্ভাবনা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। কানিজ প্লাজা, ৭ম তলা, জিন্দাবাজার, কাজী ইলিয়াস রোড, সিলেট সদর- ৩১০০-এ অবস্থিত অতিথির বিভাগীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলে।  অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কিবরিয়া ভূঁইয়া (খোকন), জেনারেল ম্যানেজার, অপারেশন, হবিগঞ্জ। আরো গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন লায়ন মোঃ আব্দুল গনি, জিএম অপারেশন, সিলেট বিভাগীয় অফিস, অতিথি লিমিটেড।  অতিথি ডট কম-এর এমন আয়োজন সিলেটসহ দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।