দেশের সকল বিভাগীয় অফিসে অনুষ্ঠিত হল অতিথি লিমিটেডের ২ দিন ব্যাপী উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন কর্মশালা

বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে একযোগে দুই দিনব্যাপী “উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন কর্মশালা” আয়োজন করেছে অতিথি লিমিটেড। ৯ ও ১০...

বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে একযোগে দুই দিনব্যাপী “উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন কর্মশালা” আয়োজন করেছে অতিথি লিমিটেড। ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার ও শনিবার) রাজধানী ঢাকা সহ রাজশাহী, বরিশাল, কুমিল্লা, যশোর, খুলনা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ ও জামালপুর বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।                                                                                          বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম Otithee.com–এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে বাস্তব জ্ঞান প্রদান এবং পর্যটন ও হসপিটালিটি খাতে নতুন উদ্যোক্তা তৈরি।   কর্মশালাগুলোতে মার্চেন্ট উদ্যোক্তা, ক্রিয়েটিভ উদ্যোক্তা, স্বনির্ভর উদ্যোক্তা, বাড়িওয়ালা ও প্রোপার্টি মালিকদের জন্য Otithee.com-এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ভাড়াটিয়া ও ইউজার ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং কৌশল, প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।   প্রতিটি বিভাগীয় কর্মশালায় স্থানীয় উদ্যোক্তা, তরুণ-তরুণী ও অতিথি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক ট্রাভেল ও হসপিটালিটি খাতে যুক্ত হওয়ার বাস্তব দিকনির্দেশনা পেয়েছেন এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের আরও দক্ষভাবে গড়ে তুলতে উৎসাহিত হয়েছেন।   আয়োজকরা আশা প্রকাশ করেন, সারা দেশে একযোগে আয়োজিত এই সফল কর্মশালার ধারাবাহিকতা বজায় রেখে অতিথি লিমিটেড ভবিষ্যতেও উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। এই আয়োজনে আমাদের  প্রাপ্তিগুলো ব্যাপক,দেশব্যাপী বিভাগীয় অফিসগুলোতে বিপুল সংখ্যক উদ্যোক্তার সক্রিয় অংশগ্রহণ আমাদের এই আয়োজনের সফলতা নিশ্চিত করেছে। ট্রেনিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং, অনলাইন ট্রাভেল বুকিং, গ্রাহক সেবা, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করেন। অতিথি গ্রুপের সম্মানিত এমডি ও সিইও, জিএম ও অন্যান্য নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অংশগ্রহণকারীরা অতিথি ডট কম প্ল্যাটফর্ম ও অ্যাপস ব্যবহারে আরও পারদর্শী হয়ে ওঠেন, যা তাদের ভবিষ্যৎ কাজকে সহজ করবে।এই আয়োজনের মাধ্যমে বোঝা গেছে অতিথি একটি পরিবার, যারা একই লক্ষ্য নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাচ্ছে।আগামীর কর্মপরিকল্পনা, উদ্ভাবনী উদ্যোগ ও প্রশিক্ষণ কার্যক্রমের দিকনির্দেশনা পাওয়া গেছে। এই আয়োজনে আমাদের অর্জন শুধু প্রশিক্ষণ নয়, বরং একটি উদ্দীপনা, ঐক্য এবং অগ্রগতির প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।