সাত কলেজের জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীতে অবরোধ কর্মসূচি

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪-০১-২০২৬) সকাল থেকে ‘সাত কলেজ বিশ্ববিদ্যাল...

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪-০১-২০২৬) সকাল থেকে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ প্ল্যাটফর্মের ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।  আন্দোলনকারীদের প্রধান দাবি হলো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পৃথক একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি করা। তাদের অভিযোগ, সাত কলেজ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও কাঙ্ক্ষিত সুবিধা ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সায়েন্স ল্যাব মোড়, নিউ মার্কেট ও আশপাশের এলাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা। শিক্ষার্থীদের বক্তব্য, তাদের মতে পৃথক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে একাডেমিক জট, প্রশাসনিক দুর্বলতা ও পরীক্ষার বিলম্ব নিরসন সম্ভব হবে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এ সংকট নিরসনের। সাত কলেজ শিক্ষার্থীদের এই আন্দোলন শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের এক সমস্যার প্রতিফলন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখা।