রংপুরে অনুষ্ঠিত হলো অতিথি গ্রুপের উদ্যোক্তা প্রেজেন্টেশন প্রোগ্রাম

দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় রংপুরে অনুষ্ঠিত হয়েছে অতিথি গ্রুপের আয়োজনে “উদ্যোক্তা প্রেজেন্টেশন প্রোগ্রাম”। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রংপ...

দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় রংপুরে অনুষ্ঠিত হয়েছে অতিথি গ্রুপের আয়োজনে “উদ্যোক্তা প্রেজেন্টেশন প্রোগ্রাম”। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রংপুরের কামাল কাসনা এলাকায় অবস্থিত রূপকথা থিম পার্কে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম  হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রিদয়, এজিএম (অপারেশন), অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লায়ন মোঃ খলিলুর রহমান, জিএম (ট্রেনিং), অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড। সভাপতিত্ব করেন এ এস এম ফেরদৌস আলম, অফিস সেক্রেটারি, রংপুর।   প্রেজেন্টেশন প্রোগ্রামে উদ্যোক্তাদের উদ্দেশ্যে অতিথি গ্রুপের কার্যক্রম, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক ব্যবসায়িক সুযোগ, অতিথি ডট কম-এর মাধ্যমে হোটেল, রিসোর্ট, অ্যাপার্টমেন্ট ও ট্রাভেল সেবায় যুক্ত হওয়ার পদ্ধতি তুলে ধরা হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তিনির্ভর সমাধান ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের পর্যটন ও হসপিটালিটি খাতে টেকসই উদ্যোক্তা তৈরি করতে অতিথি গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রেজেন্টেশন ও প্রশিক্ষণমূলক আয়োজন উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, আগ্রহী তরুণ-তরুণী এবং অতিথি গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এই আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, রংপুরের এই সফল উদ্যোক্তা প্রেজেন্টেশন প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর ব্যবসা বিস্তারে অতিথি গ্রুপের কার্যক্রম আরও গতিশীল হবে।